সমাজ থেকে দুষ্ট আত্মা তাড়াতে হবে,শিষ্টের পালন করতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

সমাজ থেকে দুষ্ট আত্মা তাড়াতে হবে,শিষ্টের পালন করতে হবে


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,সমাজ থেকে দুষ্ট আত্মা তাড়াতে হবে,শিষ্টের পালন করতে হবে।থানা জনগণের শেষ আশ্রয়স্থল,অপরাধ দানা বাঁধার আগেই নিয়ন্ত্রণে আনতে হবে।এ জন্য আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিংএর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এয়ারপোর্ট থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম প্রধান অতিথির রবক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপ-পুলিশ কমিশনার(উত্তর)মোঃ খাইরুল আলম আগত এলাকাবাসীসহ সাংবাদকর্মীদের মাস্ক বিতরণ করে বলেন,সমাজে যারা খারাপ কাজ করে তারা সংখ্যায় অত্যন্ত কম, তাই শুধু নিজেকে ভালো রাখলেই হবে না,সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানাতে হবে।এয়ারপোর্ট থানাধীন কলসগ্রাম নিবাসী পল্লী চিকিৎসক শামীম আকন পুলিশের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের মেম্বার চেয়ারম্যানদের অনেক সময় ফোনে পাওয়া যায়না হয়তো তারা ব্যস্ত থাকেন, কিন্তু বিএমপির থানা অফিসার,শীর্ষ কর্মকর্তা এমনকি স্বয়ং কমিশনার মহোদয়কে যেকোন সময় ফোন দিলে তাকেও মন খুলে সমস্যা জানাতে পারি।এসময় উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Top