বর্তমান সরকারকে ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার আখ্যা দিয়েছেন - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বর্তমান সরকারকে ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার আখ্যা দিয়েছেন


আলোকিত বার্তা:বর্তমান সরকারকে ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন,এই সরকার একতফাভাবে ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করার জন্য নির্বাচন কমিশনের(ইসি)ক্ষমতা কমিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে ভোটগ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের(আরপিও)প্রতি ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন,রাজনৈতিক দলের নিবন্ধন আইনসহ অনেকগুলো মৌলিক সংশোধনী আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।তিনি বলেন,সরকার নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে।কমিশনের ক্ষমতা কমিয়ে নিজের ক্ষমতা একতরফা করতে চায় সরকার।বিএনপি মহাসচিব বলেন,প্রস্তাবিত আরপিও(ভোট গ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ)এর মাধ্যমে আগামীতে নির্বাচন কমিশনবিহীন প্রহসনের নির্বাচন সরকার করতে চায়।

Top