দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, সকল স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, এটি রাজনীতির জন্য একটি শুভ সংবাদ। বিএনপির এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই। সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশ নেয়ার কোনো বিকল্প নেই।আজ (বুধবার) সকালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনী রাজনীতিতে বিএনপির এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী। দেশের সিংহভাগ আমদানি-রফতানি বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। এছাড়া দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রসহ দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সব যোগাযোগ চট্টগ্রাম হয়েই। উন্নয়নের ধারাবাহিকতায় সরকার চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রাণপ্রবাহে রূপান্তরের যে অবিরাম প্রয়াস, তারই ধারাবাহিকতায় কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে উদ্যোগ নেয়া হয়। যার নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল। বর্তমান শেখ হাসিনার সরকার চট্টগ্রাম ঘিরে বেশকিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। ইতোমধ্যেই বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হয়েছে।ভার্চুয়াল এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেতু সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফেরদৌস।

Top