শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে


রফিকুল ইসলাম:বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে।মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে শিকারপুর বন্দরের উত্তর গলিতে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান।

আগুন নিয়ন্ত্রণে আসার আগেই একটি ওয়ার্কশপ,মুদি ও ফলের দোকানসহ পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে যায়।ওসি আরও জানান,স্থানীয়দের ধারণা ওয়ার্কশপ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।এতে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

Top