৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল:বরিশালের মেট্রোপলিটন বিমানবন্দর থানা এলাকার মুসুরিয়া গ্রামে ৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) অসুস্থ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে প্রেরণ করা হয়েছে।শের-ই বাংলা মেডিকেলে দায়িত্বরত মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা জানান, শনিবার মুসরিয়া এলাকার ওই শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে প্রতিবেশী রিয়াজ। এরপর এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয়। পরবর্তীতে শিশুটি ভয়ে এ ঘটনাটি কাউকে না জানালেও তার শারীরিক সমস্যা দেখা দেয়। পরে পরিবারে লোকজন শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি জানায়, স্থানীয় শহীদুল চৌকিদারের ছেলে রিয়াজ তাকে যৌন নির্যাতন করে। পরে পরিবারের লোকজন শিশুটিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ওসিসিতে প্রেরণ করেন বলে জানান উপপরিদর্শক নাজমুল হুদা। এ ঘটনায় অভিযুক্ত রিয়াজের বিচার দাবি করেন নির্যাতিত বাবা-মাসহ অন্যান্য স্বজনরা।

বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, মুসুরিয়া গ্রামে এক শিশু ধর্ষণের খবর হাসপাতাল থেকে তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Top