নদীপথে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক তিনজনকে একমাস করে কারাদণ্ড
এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল:নদীপথে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক তিনজনকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে।এর আগে রোববার দিবাগত রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কালিগঞ্জ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।কোষ্টগার্ড জানায়, অভিযানে মেহেন্দীগঞ্জ থানার মল্লিকপুর ও বাবুগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে চাঁদাবাজি করার সময়, চাঁদাবাজি চক্রের অন্যতম মূল হোতা মো. মামুন (৩০) এবং তার সহযোগী মো. মাসুম সরদার (১৯) ও মো. রাসেল মাঝি (১৬) কে চাঁদার ১ হাজার ২ শত নগদ টাকা ও ৩টি মোবাইল ফোনসহ হাতে নাতে আটক করা হয়।
আটককৃত চাঁদাবাজরা বরিশাল জেলার, মেহেন্দীগঞ্জ থানার মল্লিকপুর ও বাবুগঞ্জ মেঘনা নদী এলাকায় দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের বোট, কার্গো জাহাজ এবং স্পিড বোট থেকে চাঁদাবাজি করে আসছে। যার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, এদের হাতেনাতে ধরার জন্য প্রশাসন বেশ কিছুদিন ধরে তৎপর ছিল। যার ধারাবাহিকতায় সফল অভিযানের মধ্য দিয়ে চক্রের তিন সদস্যকে কোষ্টগার্ড আটক করে।