নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সংসদে শোক প্রকাশ করেছেন বিএনপি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সংসদে শোক প্রকাশ করেছেন বিএনপি


আলোকিত বার্তা:নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সংসদে শোক প্রকাশ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। তিনি বলেন, যারা ইন্তেকাল করেছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে শোক প্রকাশ করছি, সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি।রোববার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য হারুনুর রশীদ এ এসব কথা বলেন।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যারা এ বিষয়ে বিশেষজ্ঞ। তাদের এ বিষয়ে আপনি দায়িত্ব অর্পণ করবেন বলে আমি বিশ্বাস করি। যার ফলে এই ঘটনার সঠিক তথ্য বের হয়ে আসবে।মসজিদে বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে মো. হারুনুর রশীদ বলেন, আমাদের দেশ মসজিদের দেশ। মানুষ মসজিদে যদি আজকে নিরাপদ না থাকে সেটা দুঃখজনক। এটি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কি না এর একটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য আমি সংসদ নেত্রীকে অনুরোধ করব।

এ সময় তিনি সংসদের স্পিকারের মাধ্যমে মেজর সিনহার জীবন বৃত্তান্তও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।কারণ হিসেবে তিনি বলেন, যিনি (সিনহা) আজকে সারা দেশের ভেতকে নাড়া দিয়েছে। যার জন্য সেনাবাহিনী প্রধান ও পুলিশ বাহিনীর প্রধান জনগণের মুখোমুখি হতে বাধ্য হয়েছেন, এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যেন সংঘটিত না হয়।হারুনুর রশীদ বলেন, মাননীয় স্পিকার এই ঘটনায় গোটা জাতি শোকাহত হয়েছে। যে কারণে আমি মনে করি, আপনারা যে শোক প্রস্তাবটি উথ্থাপন করেছেন তার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া একান্ত আবশ্যক।গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৪ মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে রোববার সকাল পর্যন্ত ২৩ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Top