বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুর দাবি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুর দাবি


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুর দাবি জানিয়েছে সংগ্রাম কমিটি।রোববার (১১ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার তালুকদারহাটস্থ উন্নয়ন পরিষদের কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের আহ্বায়ক ও বরিশাল জেলা পরিষদ সদস্য মুনাওয়ারুল ইসলাম অলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আলাউদ্দিন মানিক, মানিক মৃধা, আসাদুল আলম আসাদ, কামাল হোসেন চৌধুরী, ইকবালুর রহমান বাবুল খান, মীর বাহাদুর হোসেন কালাম, শফিকুর রহমান, সাইফুল ইসলাম মনির, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

সভায় চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুকরা,চরকাউয়া খেয়াঘাটে ট্রলারে পূর্বের ন্যায় দুই টাকা ভাড়ায় স্বাভাবিকভাবে যাত্রী পারাপার করার দাবি জানানো হয়।এ দাবি বাস্তবায়নে উন্নয়ন পরিষদের নেতা আলাউদ্দিন মানিক আহ্বায়ক ও মুনাওয়ারুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়।

Top