সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে।পুলিশের কাজকে গতিশীল করতে হলে নিজেদের আগে গতিশীল হতে হবে।সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুসারে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব।রোববার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নথুল্লাবাদ বিএমপির ডিসি উত্তরের কার্যালয়ে বার্ষিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,পরিবর্তন সময়ের চাহিদা,সেই পরিবর্তনা যেন ভালোর দিকে হয়। আমরা বাতাসের দিক পরিবর্তন করতে পারবোনা তবে নৌকার পাল পরিবর্তন করে নিরাপদ গন্তব্যে পৌঁছাতে পারবো।এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম, কাউনিয়া থানার ওসি আজিমুল করিম প্রমুখ।

Top