ববিতে নারী শিক্ষকের পদোন্নতির জন্য বোর্ড গঠন,চাপা ক্ষোভ, ফের আন্দোলনের শঙ্কা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

ববিতে নারী শিক্ষকের পদোন্নতির জন্য বোর্ড গঠন,চাপা ক্ষোভ, ফের আন্দোলনের শঙ্কা


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল:বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পদোন্নতি নিয়ে তীব্র চাপা ক্ষোভ বিরাজ করছে। অর্ধশতাধিকেরও বেশি শিক্ষক ও কর্মকর্তাদের পদোন্নতি ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র একজন নারী শিক্ষককে বিশেষ সুবিধা দেওয়ার জন্য গোপনে পদোন্নতির বোর্ডের ব্যবস্থা করার গুঞ্জনে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে।আর এ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফের কঠোর আন্দোলনের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিষয়টি নাকচ করে দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন পদোন্নতি কার্যক্রম শুরু করা হয়েছে। উল্লেখ্য গত বছর পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য, নিয়োগে দুর্নীতি ও খারাপ আচরণ বন্ধসহ আট দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক ভিসি বিরোধী আন্দোলনের পর, বর্তমান ভিসি ড. মোঃ ছাদেকুল আরেফীন যোগদান করায় সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা আশাবাদী ছিলেন যে নতুন প্রশাসন হয়তো আগের সকল সমস্যা সমাধানে আগ্রহী হবেন এবং অতিদ্রুত নিরপেক্ষভাবে পদোন্নতির বোর্ড বসাবেন।

কিন্তু বর্তমান উপাচার্য যোগদানের প্রায় এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত তিনি কোন দৃশ্যমান অগ্রগতির পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার জন্য তিন বছর সক্রিয় চাকরিতে থাকা প্রয়োজন।কিন্তু অর্ধশতাধিক শিক্ষক তিন বছরের বেশি মেয়াদ উত্তীর্ণ করেছেন যাদের মধ্যে কেউ কেউ প্রায় চার বছর এবং পাঁচ বছর চাকুরীকাল অতিবাহিত করলেও তাদের পদোন্নতির ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি। একইভাবে, বেশ কয়েকজন কর্মকর্তাকে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি দেয়ার বিষয়ে বর্তমান প্রশাসন একেবারেই উদাসীন।প্রশাসনের দায়িত্বপূর্ণ অবস্থান থেকে জানানো হয়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রশাসনিক কাজ সময়মত করা সম্ভব হচ্ছে না। যদিও এ বিষয়টি শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা মেনে নিতে রাজি নন। তাদের দাবী, সারাদেশের সকল সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও নিয়োগ ও পদোন্নতি বোর্ড আয়োজন করছে সঠিক সময়ে।

এমন পরিস্থিতে লোক প্রশাসন বিভাগের একজন নারী শিক্ষকের পদোন্নতির জন্য বোর্ড বসানোর খবর জানাজানি হলে পদোন্নতি বি ত সকলের ভিতরে উত্তাপ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করেন এমন পরিস্থিতির উদ্ভব হওয়ার পিছনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পাওয়া ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডঃ মুহাম্মদ মহসিন উদ্দিন অনেকাংশে দায়ী।ভুক্তভোগীদের দাবী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং একমাত্র অধ্যাপক হওয়ার কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রায় অধিকাংশ কমিটিতেই থাকেন এবং আইনের ভুল ব্যাখ্যা প্রদান করে বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের হয়রানি করেন। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে, সাবেক উপাচার্যের সময় তিনি গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন নারী শিক্ষককে ১১ মাসের ব্যবধানে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক বানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম ভঙ্গ করে নতুন নিয়ম তৈরি করেন।সকল অভিযোগ অস্বীকার করে রেজিষ্টার ড. মুহাম্মদ মহসিন উদ্দিন জানান, ওই শিক্ষকের চাকরির মেয়াদ ২ বছর ৮ মাস হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে ১১ মাস হলেও অন্য একটি গবেষণা প্রতিষ্ঠানে বাকী সময়টা কাজ করেছিলেন। গবেষনা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের চাকরি একই ধরা হয়ে থাকে। এর আগে ২ বছর ৪ মাস চাকরিকাল অতিক্রম করা আরো কয়েকজনকে পদোন্নতি দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ওই সময় ওই শিক্ষকের পদোন্নতি না দিলে তিনি কি জবাব দিতেন।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম স্থগিত থাকলেও সম্প্রতি লোক প্রশাসন বিভাগের শুধুমাত্র এক নারী শিক্ষককে এই সুবিধা দিতে বোর্ড গঠন করেছেন কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে পদোন্নতি বি ত বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক/শিক্ষিকার মাঝে। এ বিষয়ে জানতে চাইলে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, এমন একটি সংবাদ শুনেছি, কিন্তু প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ কেন এমন অন্যায় এবং পক্ষপাতমূলক কাজ করছেন এটা আমাদের কাছে কোনভাবেই বোধগম্য নয়। বিষয়টি উদ্বেগজনক এবং স্পষ্টত পদোন্নতি বি ত সকল শিক্ষকদের সাথে চরম প্রহসন ছাড়া কিছুই নয় বলে মনে করেন তিনি। যদি এটা বাস্তবায়ন করা হয় তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হবে।তারা প্রয়োজনে ফের আন্দোলনে নামবেন বলেও জানান।

এক শিক্ষকের পদোন্নতির জন্য বোর্ড গঠন করার কথা স্বীকার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফীন বলেন, অনেকের পদোন্নতি আটকে রয়েছে। করোনার কারণে এতদিন তার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বিভাগ ভিত্তিক পৃথক বোর্ড গঠন করে পদোন্নতির কার্যক্রম চালানো হবে। এখন যে বিভাগের জন্য বোর্ড গঠন করা হয়েছে সেখানে আবেদনকারী শিক্ষকই একজন। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করা হবে।

Top