বরিশাল জেলার ১০ ইউএনওর নিরাপত্তা জোরদার করা হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল জেলার ১০ ইউএনওর নিরাপত্তা জোরদার করা হয়েছে


আবুবকর সিদ্দীক:দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় বরিশাল জেলার ১০ ইউএনওর নিরাপত্তা জোরদার করাহয়েছে।তাঁদের প্রত্যেকের সরকারি বাসভবনে মোতায়েন করা হয়েছে চারজন করে আনসার সদস্য।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশে গত বৃহস্পতিবার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.আমমার হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের নিয়োগের কথা জানানো হয়।

শনিবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান,নিবার বিকেলের মধ্যে নিজ নিজ উপজেলাগুলোতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা পৌঁছে গেছেন।এর মধ্যে অনেকেই তাঁদের দায়িত্ব পালন শুরু করেছেন। এসব অঙ্গীভূত আনসারের মধ্যে দুজন অস্ত্রধারী ও দুজন নিরস্ত্র সদস্য রয়েছেন।এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. আমমার হোসেন জানান, জেলার ১০ উপজেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে চারজন করে আনসার মোতায়েন করা হয়েছে। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান তিনি।

Top