দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ৪৪৭ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৫০ জন।সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২৩ হাজার ৫৬৫ জনে।শনিবার(৫ সেপ্টেম্বর)বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়,ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৬১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ১৭ হাজার ৮৫২ জন।এতে আরও জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩১৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৩৩ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৭ শতাংশ।বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী ১০ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, রংপুর বিভাগে দু’জন রয়েছেন। এছাড়া বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগে একজন করে তিনজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বাড়িতে একজন।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দু’জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৭৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৩১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৩ হাজার ৯৪৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৪ হাজার ১২১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৮২৩ জন।

Top