স্ট্যাম্পে প্রতিবন্ধী ছেলে ও তার মায়ের সই নেওয়ার অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

স্ট্যাম্পে প্রতিবন্ধী ছেলে ও তার মায়ের সই নেওয়ার অভিযোগ


রফিকুল ইসলাম:বরিশালে এক মুক্তিযোদ্ধা পরিবারকে সরকারি বরাদ্দের ঘর দেওয়ার কথা বলে স্ট্যাম্পে প্রতিবন্ধী ছেলে ও তার মায়ের সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে অসহায় মুক্তিযেদ্ধা পরিবারের কাছ থেকে ঘর দেওয়া বাবদ চার লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসীর বিরুদ্ধে।শনিবার(৫ সেপ্টেম্বর)সকাল ১১টায় বরিশালের আগরপুর রোডে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা মো. মিলন হওলাদারের প্রতিবন্ধী ছেলে মো. নজরুল ইসলাম হাওলাদার।এ ঘটনায় মৃত মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী ছেলে নজরুল বাদী হয়ে ১ সেপ্টেম্বর সাবেক ওই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৬৮।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নজরুল বলেন, চলতি বছরের ২৯ জুলাই মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর দেওয়ার কথা বলে তাকে ও তার বৃদ্ধা মাকে ডেকে নেয় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী। এ সময় তাপসী তার সরকারি কোয়াটারে বসে প্রতিবন্ধী ও তার মায়ের একশ টাকার দুটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে সই নেয়।এ ঘটনার পরে তারা স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারে মুক্তিযোদ্ধাদের ঘর পেতে কোনো স্ট্যাম্পে সই লাগে না এবং তাপসী ঘর দেওয়ার ক্ষমতাও রাখে না। পরে তারা ওই সই করা স্ট্যাম্প ফেরত চাইলে সেটি না দিয়ে ঘোরাতে শুরু করেন। একইসঙ্গে চার লাখ টাকা দাবি করেন।দাবি করা টাকা না দিলে ভুক্তভোগীদের উজিরপুর উপজেলায় থাকা জমি অন্যের কাছে বেচে টাকা নেবে বলে হুমকি দেন। পরে তারা স্ট্যাম্প ফেরত চেয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসীর স্বামী মনিরুজ্জামান মনির হাওলাদারকে চার নম্বর সাক্ষী রাখা হয়েছে। কারণ হিসেবে ওই স্ট্যাম্প ফিরিয়ে দেওয়ার জন্য স্বামী মনিরুজ্জামানও তাপসীকে অনুরোধ জানিয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে তাপসী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের কথা বলে লিখিত বক্তব্যে তুলে ধরা হয়।এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা ও মুক্তিযোদ্ধা সার্জেন্ট জাহাঙ্গীর জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি।ওর বাবা একজন মুক্তিযোদ্ধ ছিলেন। তারা নিয়মিত ভাতাও পাচ্ছেন। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। আমরাও এর ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।অভিযোগের বিষয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Top