বাবুগঞ্জ পাংশা গ্রামের কাঁচা,রাস্তায় মানুষের দুর্ভোগ
আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের দক্ষিণপাংশা গ্রামের গজালিয়া নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পাশ থেকে ৫৬নং
দক্ষিণ পাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত জন-গুরুত্বপূর্ণ প্রায় ৪ কি.মি. কাঁচা রাস্তারয়েছে। ৪০ বছরেও রাস্তাটি পাকা না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী-মসজিদেরমুসল্লিসহ গ্রামের হাজার হাজার মানুষ। স্থানীয়দের সূত্রে জানা যায়, কাঁচা এই রাস্তাটিবৃষ্টিপাতের কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাঁদামাটিতে একাকার হয়ে যায়। ঘন বর্ষার সময়পানি-কাদায় শিশু ও বয়স্কদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এ রাস্তা। ফলে স্বাভাবিকভাবেচলাচলের আর উপায় থাকে না। বর্ষাকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত
বিদ্যালয়ে যেতে পারে না। এ রাস্তা দিয়ে প্রতিদিন দক্ষিণ পাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণপাংশা হাফিজিয়া মাদ্রাসা, মাধবপাশা হাইস্কুল ও কলেজ, ব্রাক শিশু কিন্ডারগার্টেনেরশিক্ষার্থীরা ও গ্রামের হাজার হাজার লোক চলাচল করে। বিস্ময়কর বিষয় হচ্ছে,পাংশা এলাকায়অবস্থিত কমিউনিটি হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হলে রোগিদের কর্দমাক্ত রাস্তাটি পাড়িদিতে হয়। যারদরুন, অনেকেই চিকিৎসা সেবা নিতে কমিউনিটি ক্লিনিকে যেতে পারেন না।৭ নং ওয়াডের্র বাসিন্দা আ: গফুর শরীফ,খলিল মৃধা,আলাউদ্দিন শরীফ জানান, ৪০বছরেও এই ৪কিলোমিটার কাঁচা রাস্তায় এক ডালি মাটিও পড়েনি। বর্ষাকালে এ রাস্তায় কর্দমাক্ততার কারণেহাঁটাও দায়। তবুও কর্দমাক্ত পিচ্ছিল এ রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে।
সরেজমিনে দেখাযায়,কর্দমাক্ত রাস্তা পাড়ি দিয়েই হাট-বাজারে যেতে হয় এলাকাবাসীকে। তবে স্থানীয় বেশকয়েকজন বাসিন্দা নিজেদের টাকা খরচ করে রাস্তাটির কিছু কিছু স্থানে ইটের খোয়া ওসুরকি বিছিয়ে কাদাপানি কমানোর চেষ্টা করেছেন । স্থানীয় বাসিন্দা আলী হোসেন শরীফ এপ্রতিবেদককে জানান,নির্বাচন এলেই জন প্রতিনিধিরা এ রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতিদেন। কিন্তু নির্বাচনের পরে আর কেউ এর খোঁজ রাখেন না। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেজানান, নেতা আসে নেতা যায়; কিন্তু এ রাস্তা পাকা হয় না। বর্ষা এলেই প্রতিবছরই এ রাস্তাদিয়ে চলাচলায় বন্ধ হয়ে পড়ে। হাঁটুসমান কাদাঁমাটি পেরিয়েই এ রাস্তা পাড়ি দিয়ে যেতে হয়তাদের। প্রতিবছর বর্ষা মৌসুমে রাস্তার অবস্থা এতই খারাপ হয় যে, এই দুই-তিন মাস স্কুল-কলেজে পড়–য়া ছেলেমেয়েরা ঠিকমতো প্রতিষ্ঠানে যেতে পারে না। জনপ্রতিনিধি বদলায় কিন্তুবদলায় না আমাদের এলাকার দুর্ভোগের চিত্র। ফলে এ এলাকার চাষীরা উৎপাদিত ফসল বাজারজাতনিয়েও পড়েন বিপাকে। এছাড়া কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রæত কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রেনিয়ে চিকিৎসাসেবা দেয়া সম্ভব হয় না। এ বিষয়ে সংশ্লিষ্ট মাধবপাশা ইউনিয়নচেয়ারম্যান,জয়নাল আহমেদ জানান, একাদিকবার ইঞ্জিনিয়ার দিয়ে রাস্তটি ষ্টিমেট করানোহয়েছে।টাকা পয়সা খরচ করতে পারিনি বলে টেন্ডারে আসছে না। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলারপ্রধান প্রকৌশলী মনোয়ারুল ইসলাম’র কোন বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে উপ-সহকারীপ্রকৌশলী অরুন কুমার নাথ বলেন,আমি নতুন এসেছি তাই ওই রাস্তাটি সম্পর্কে কিছুবলতে পারছি না।