২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে পুরুষ ২২জন ও নারী সাতজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৪১২ জনে।করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯২৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর দাঁড়াল তিন লাখ ২১ হাজার ৬১৫ জনে। নতুন করে সুস্থ হয়েছেন আরো দুই হাজার ২১১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৬ হাজার ১৯১ জন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী চার হাজার ৪১২ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৪৫৪ (৭৮ দশমিক ২৯ শতাংশ) জন এবং নারী ৯৫৮ জন (২১ দশমিক ৭১ শতাংশ)।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৯ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্বে তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন।বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে চারজন, খুলনায় দুইজন, বরিশালে তিনজন, রংপুরে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।

Top