১/১১ সরকার খালেদাকে গ্রেফতার করে মানুষকে ধোঁকা দিতে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

১/১১ সরকার খালেদাকে গ্রেফতার করে মানুষকে ধোঁকা দিতে


আলোকিত বার্তা:শেখ হাসিনাকে ‘মাইনাস’ করাই ১/১১ সরকারের মূল উদ্দেশ্য ছিল জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের মানুষকে ধোঁকা দেয়ার জন্য খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। ওইদিনই ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। পরে এই ঘটনা ওয়ান/ইলেভেন বা ১/১১ হিসেবে পরিচিতি পায়।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১/১১ সরকারের উদ্দেশ্য ছিল- খালেদা জিয়াকে মাইনাস করা। এখনও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’ এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে ১/১১ সরকার এসেছিল বিএনপি সরকারের সীমাহীন দুর্নীতি, দুঃশাসনের কারণেই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাওয়া ভবন সৃষ্টি করে সমান্তরাল সরকার পরিচালনা করা হচ্ছিল। সেটির পরিপ্রেক্ষিতে এক এগারোর সৃষ্টি হয়েছিল। সেই সরকারের মূল উদ্দেশ্য যদি খালেদা জিয়াকে মাইনাস করা হতো- তাহলে প্রথমে খালেদা জিয়াকে গ্রেফতার করার কথা ছিল। সেটি কিন্তু তারা করেনি।’

তিনি বলেন, ‘বিএনপির দুর্নীতি-দুঃশাসনের সুযোগ নিয়ে এক-এগারোর সরকার আসলেও তখনও কিন্তু প্রচণ্ড অন্যায় করা হচ্ছিল। এগুলোর প্রতিবাদ করেছিলেন তৎকালীন বিরোধীদলের নেতা শেখ হাসিনা। অন্য কেউ প্রতিবাদ করেনি। সেই কারণে ১/১১ সরকার মনে করেছিল, তারা যে উদ্দেশে ক্ষমতা দখল করেছিল, সেই উদ্দেশ্য নস্যাৎ হবে যদি শেখ হাসিনাকে গ্রেফতার করা না হয়। সেই কারণে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।১/১১ সরকারের উদ্দেশ্য ছিল- মূলত শেখ হাসিনাকে মাইনাস করা। পরে দেশের মানুষকে ধোঁকা দেয়ার জন্য বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছিল। বিএনপির নেতাকর্মীরা মাঠে নামেনি। মানুষের আন্দোলন ও শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের জন্য তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। একই সঙ্গে আমাদের আন্দোলনের কারণে বেগম খালেদা জিয়াও মুক্তি পেয়েছিল।’
হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে আগে এমন মহানুভবতার ঘটনা ঘটেনি, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি দেখিয়েছেন। প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ৬ মাসের জন্য মুক্তি দিয়েছেন। এখানে সরকার খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে, আর তারা যেভাবে মানুষের প্রতি হিংস্রতা দেখিয়েছে দুইটাই তুলনাহীন।মানুষগুলোকে সংগঠিত করে রাজপথে নামতে পারলে গণতন্ত্র বিরোধীদের সরাতে পারব’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির রাজপথে নামতে কোনো বাধা নেই। গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল রাজপথে নেমে প্রতিবাদ করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা যেখানে মিটিং করছে সেখানে তারা নিজেরা মারামারি করছে। কয়েকদিন আগে তিনি বলেছেন, এখন প্রয়োজন হচ্ছে বিএনপির ভেতরে ঐক্য। তাই আমি অনুরোধ জানাব, বিএনপির ভেতরের ঐক্য প্রতিষ্ঠা করা জন্য। অতীতে যখন তারা রাজপথে নেমেছে তখন তারা হাঙ্গামা, গাড়ি ভাঙচুর, বোমা নিক্ষেপ করেছে। নিয়মতান্ত্রিক আন্দোলন করতে তো কোনো বাধা নেই। আর বিভিন্ন আল্টিমেটাম গত সাড়ে ১১ বছর ধরে শুনে আসছি। এখন জনগণ প্রশ্ন করে তাদের, এই আল্টিমেটাম কোন বছরের জন্য? তাদের এই বক্তব্যগুলো আসলে হাস্যকর।

Top