বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


আবুবকর সিদ্দীক,বরিশাল:বরিশালের আগৈলঝাড়া সদর বাজার ও পয়সা বন্দরে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।আইন- শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া।উপজেলা সদর বাজারে মোল্লা ষ্টোরে মেয়াদ উত্তীর্ন মালামাল পাওয়ায় দোকানের মালিক জাকির মোল্লাকে ৬ হাজার টাকা, পয়সা বন্দরে অঞ্জন মধুর সারের দোকানে মূল্য তালিকা না থাকায় ৩হাজার টাকা,মধু এন্টারপ্রাইজের মালিক শাওন মধুর দোকানে

নিত্যপণ্যের গায়ে খুচরা মূল্য না থাকায় ৭হাজার ৫শত টাকা ও ভাই ভাই ষ্টোরে সঠিক নিয়মের মূল্য তালিকা না থাকায় মালিক আবু বকরকে ১ হাজার ৫শত টাকাসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় ভ্রাম্যমাণ অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার এসআই জসিম উদ্দিন ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার।

Top