দেশে মহামারী করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে
আলোকিত বার্তা:দেশে মহামারী করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৩ জনে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন।এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন।