দেশকে দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশকে দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ক্যারিশমা- দেশকে দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করা। তার ক্যারিশমা- ২১শে আগস্ট ঘটিয়ে জজ মিয়া নাটক তৈরি করা। বিএনপি ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে। ফলে ভারতের কাছ থেকে তারা কিছুই আদায় করতে পারেনি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।কাদের বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ভারত সফরে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিল। বিপরীতে শেখ হাসিনা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়, সমুদ্র বিজয় করেছেন।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রতিভূ ছিল।সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘গত ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী গণপরিবহন আগের ভাড়ায় ফিরেছে। গত দু’দিনে অনেক পরিবহন নিয়ম মেনে চলেছে, আবার কিছু কিছু পরিবহনের বিরুদ্ধে অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে ৩১৫টি মামলা দায়ের করা হয়েছে। জেলা ও উপজেলা ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করছেন। পুলিশ বাহিনীর সদস্যরা যথেষ্ট সহযোগিতা করছে। এই অভিযান আরও জোরদার করা হবে।তিনি বলেন, ‘অনেক পরিবহনে ড্রাইভার হেলপারসহ অনেকেই মাস্ক পরেন না। তারা কোনো বিধিনিষেধ মানেন না। কিছু ড্রাইভার হেলপার মাস্ক পরেন যেন কোনোরকম ঝুলিয়ে রেখেছেন। তাদের অবশ্যই ভালোভাবে মাস্ক পরতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Top