মির্জাগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়েবিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।গত মঙ্গলবারসন্ধ্যারাতে উপজেলার সুবিদখালীতে বিএনপি’র অস্থায়ী কার্যালয়েউপজেলা বিএনপির আয়োজনে কেক কাটা,দোয়া ও আলোচনা সভারআয়োজন করা হয়।উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপকমুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলাবিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ পিন্টু সিকদার,মোঃহারুন মুন্সী, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক নাসির হাওলাদার,সুজন হাওলাদার, মোঃ বাবুল মুন্সী,যুবদল নেতা মোঃ শাহীন মুন্সী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোকন শিকদার, উপজেলা ছাত্রদলনেতা মোঃ সৌরভ মুন্সী, যোসেফ জারিফ্ধসঢ়; মিতু, মোঃ রাজু আহম্মেদরাজুসহ অঙ্গ সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
শেষে শহীদপ্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাকফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।