‘স্যোশাল এন্ড নিউ মিডিয়া উইং’ নামে নতুন একটি উইং গঠনের সিদ্ধান্ত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

‘স্যোশাল এন্ড নিউ মিডিয়া উইং’ নামে নতুন একটি উইং গঠনের সিদ্ধান্ত


আলোকিত বার্তা:তথ্য মন্ত্রণালয় ‘স্যোশাল এন্ড নিউ মিডিয়া উইং’ নামে নতুন একটি উইং গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সাথে সম্প্রসারণশীল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নতুন এই উইং গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ‘স্যোশাল এন্ড নিউ মিডিয়া উইং’গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন।তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, তথ্যসচিব কামরুন নাহার এবং মন্ত্রণালয়ের দফতর প্রধান ও কর্মকর্তাবৃন্দ এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।এছাড়া,এ সভায়,ক্যাবল অপারেটরদের অবৈধ চ্যানেল প্রদর্শনের বিরুদ্ধে এবং নির্ধারিত সময়ে নবায়ন না করাতে লাইসেন্স বাতিলকৃত ক্যাবল অপারেটরদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।

প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ,জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার,বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো: জাফর ওয়াজেদ, বিসিটিআই’র প্রধান নির্বাহী সালমা বেগম, বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, গণযোগাযোগ অধিদফদতরের মহাপরিচালক মো. আকতার হোসেন, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর, ডিএফপি’র মহাপরিচালক স.ম. গোলাম কিবরিয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক (এমই) মুহম্মদ আনিসুর রহমান, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এ সভায় অংশ নেন। সূত্র: বাসস।

Top