দুই স্পিডবোটের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু, আহত ৩ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

দুই স্পিডবোটের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু, আহত ৩


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।পাশাপাশি এ দুর্ঘটনায় দুই স্পিডবোটের চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।সোমবার(৩১ আগস্ট)দিবাগত রাত সোয়া ৮টার দিকে পুরাতন হিজলা ও একতা বাজারের মাঝামাঝি মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানান,নিহত শিশুটির নাম রাজিয়া।সে ওই ইউনিয়নের ভারইয়া গ্রামের বেল্লাল রাঢ়ির মেয়ে।মামা বাড়ি থেকে ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে মেঘনা মোহনায় বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সাথে মুখোমুখি ধাক্কা লাগে।স্পিডবোটে চালকসহ ৬ জন ছিল বলে জানা গেছে।হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)অসীম কুমার সিকদার জানান,সংঘর্ষে স্পিডবোটের বডি ভেঙ্গে রাজিয়ার পেটে ঢুকে ক্ষতবিক্ষত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।তবে শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আছে।দুই স্পিডবোটের চালক টিপু ও ইউসুফসহ আহত ৩ জনকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Top