কাঠালিয়া চেয়ারম্যান মনিরে’র নতুন রুপ ধারন আতঙ্কিত সেই তরুনী ! হঠাৎ করেই গ্রামছাড়া
রেদওয়ান শাওন:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলে দিনের পর দিন দেহ ভোগের পর কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির সেই তরুণীকে এখন চেনেন না (!) বরং তাকে পতিতা হিসেবে রুপ দিতে গিয়ে দুজনার বাকযুদ্ধে বেড়িয়ে এসেছে এই জনপ্রতিনিধির প্রতারণার নোংরা কাহিনী। বিশেষ করে মিডিয়ার কাছে বিশোর্ধ্ব ওই তরুণী ঘটনার আদ্যপান্ত তুলে ধরায় মনির ইজ্জতের প্রশ্নে সংবাদ সম্মেলন ডেকে গল্প-কাহিনী সাজিয়ে তিনি ষড়যন্ত্রের শিকার দাবি করে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন। কিন্তু তার বক্তব্য ধোপে না টেকায় সর্বশেষ তরুণীসহ তার পরিবারের মুখ বন্ধের চেষ্টায় তার অনুগত ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের লেলিয়ে দেওয়ায় তারা এখন গ্রামছাড়া বলে জানা গেছে। এই তথ্য স্থানীয়রা নিশ্চিত করেছে। উল্লেখ্য, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনিরের গ্রামের বাড়ি আমুয়ার পড়শি ওই তরুণীর সাথে সম্প্রতি তার সম্পর্কের অবনতি ঘটে। এরপরেই তরুণী প্রতারিত হয়েছেন, অভিযোগ করে বরিশাল আদালতে একটি মামলা করলে এই ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। একাধিক সূত্র জানায়, প্রথমে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বাগে আনা, পরিশেষে বিয়ের প্রস্তাবে প্রেম সম্পর্ক গড়ে তুলে দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রীর ন্যায় গোপন অভিসারে বরিশালসহ বিভিন্ন স্থানে রাত কাটায়। এই কাহিনী ২৫ আগস্ট আদালতের আর্জিতে ওই তরুণী উপস্থাপন করলে উপজেলা চেয়ারম্যান বেসামাল হয়ে ওঠেন। এবং এই সংক্রান্তে সংবাদ মিডিয়ায় যেন প্রকাশ না পায়, সেই মিশন নিয়ে ওই দিন রাতভর তিনি বরিশালে অবস্থান করেন। এবং মিডিয়া কর্ণধরের দরজায় দরজায় কড়া নাড়েন টাকার ব্যাগ নিয়ে। কিন্তু বরিশালের স্থানীয় প্রগতিশীল ধারার সংবাদ মাধ্যম প্রতারিত তরুণীর স্বপক্ষে অবস্থান নিয়ে তথ্য বহুল সংবাদ প্রকাশ করে। পরদিন ২৬ আগস্ট সেই প্রকাশিত সংবাদের প্রতিবাদস্বরুপ আত্মপক্ষ সমর্থনে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা কৌশল হিসেবে নিজ এলাকায় তার কিছু অনুসারীদের সমন্বয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। ফলে ঘটনা আরও বহুদুর গড়ায়। বিপরিতে ওই তরুণীও আরও বিদ্রোহী হয়ে উপজেলা চেয়ারম্যানের নানামুখী কু-কর্ম ফাঁস করে দেন। সেখানে তরুণীকে কী ভাবে বরিশাল শহরের একটি বাসায় রেখে ভোগ করার পরিবেশ তৈরিসহ তার সাথে সম্পর্ক স্থাপনে বন্ধু মিঠু সিকদারের নামটি প্রকাশ পায়। জানা গেছে, বরিশাল শহরের আগরপুর রোডের বাসিন্দা মিঠু সিকদারের নগরীর কাকলির মোড়স্থ শাহীন প্লাজায় একটি দোকান রয়েছে। এবং তিনি পেশায় ব্যবসায়ী। মামলায় দুই আসামির মধ্যে তিনিও একজন। গতকাল রোববার (৩০ আগস্ট) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তরুণী প্রথম মিডিয়ার মুখোমুখি হন এবং প্রতারণার বাস্তবতা তুলে ধরেন। এতে আরও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন উপজেলা চেয়ারম্যান মনির। সেই সাথে ঝালকাঠি জেলা আ’লীগ নেতৃবৃন্দ তাদের দলীয় নেতার অপকর্ম নিয়ে লজ্জায় নিমজ্জিত হয়। কী ভাবে এই উদ্ভুত পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা নিয়ে জেলা আ’লীগ তাদের শীর্ষ নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আদেশের অপেক্ষায় ছিল। সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান মনির সাবেক এই মন্ত্রীর আস্থাভাজন হওয়ায় তিনি এই বিষয়ে তড়িৎ কোন সাংগঠনিক পদক্ষেপ না নিয়ে বরং তাকে পরামর্শ বাতলে দেয়, আপাতত তরুণীকে শান্ত করে অনুকূল পরিবেশ তৈরিতে। কিন্তু নির্যাতিতা তরুণী কোনভাবেই আপসে না আসায় উপজেলা চেয়ারম্যান মিডিয়ার কাছে ওই তরুণীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন।
গত ২৯ আগস্ট কাঁঠালিয়া উপজেলায় সংবাদ সম্মেলন করে তরুণীর অভিযোগকে অবান্তর এবং বিষাদগারমূলক বক্তব্য রাখায় আরও হিতে বিপরিত ঘটে। তরুণী জেলার সুশিল সমাজকে জাগ্রত করার প্রক্রিয়ায় অগ্রসর হলে এই ঘটনা নিয়ে ঝালকাঠি উত্তাল হয়ে উঠতে পারে, এমন আশঙ্কায় উপজেলা চেয়ারম্যান এক সময়কার প্রেমিকাকে বিভিন্ন মাধ্যমে ম্যানেজের চেষ্টা করেন। তাতেও সাড়া না পেয়ে শেষান্তে ছাত্র-যুবলীগ ক্যাডারদের তাকে তালাশ করে নিতে আসতে মাঠে নামিয়ে দেয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে ওই তরুণী আইনী লড়াই করতে যখন বরিশাল টু ঝালকাঠি দৌড়ঝাপের মধ্যে রয়েছেন, তখন উপজেলা চেয়ারম্যান নিজ গ্রামের বাসিন্দা ওই তরুণীর পরিবারকে হুমকির মুখে ফেলে দেন। উপায়ান্ত না পেয়ে বেগতিক পরিস্থিতিতে তরুণীসহ তার পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে বাকেরগঞ্জে আশ্রয় নেন। বর্তমানে ওই তরুণী বাকেরগঞ্জের ফরিদপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তরুণীর সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন যে, তাকে এখন শায়েস্ত করতে উপজেলা চেয়ারম্যান নতুন মিশন নিয়ে মাঠে নেমেছেন। এখন জীবনের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এই বিষয়টি নিয়েও তিনি ফের আদালতের স্মরণাপন্ন হতে পারেন, এমনটি আভাস দিলেন। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান মনিরের দাবি, এসব অভিযোগ অমুলক। মূলত তিনি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রশ্ন করা হয়েছিল, বিরোধী দল না কী নিজ দলীয় ষড়যন্ত্রের শিকার, এমন প্রশ্নে তিনি আভাস দিলেন কাঁঠালিয়া আ’লীগের বিভাজনের বিষয়টি। যদি তার এই বক্তব্য সঠিক হয়, তাহলে ওই তরুণীর সাথে তার অন্তরঙ্গ একাধিক ছবি এবং সম্পর্কের অবনতি প্রেক্ষাপটে বরিশাল আদালতের একজন সনামধন্য আইনজীবী ও আ’লীগ নেতা ওবায়দুল্লাহ সাজুর চেম্বারে সমঝোতা বৈঠকে কেন বসা হয়েছিল? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান খেই হারিয়ে ফেলেন।