৭০০ পিস ইয়াবা নিয়ে নারীসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

৭০০ পিস ইয়াবা নিয়ে নারীসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল নগরীর সদর রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।এসময় নাছিমা আক্তার নদী (৪০) নামের এক নারীসহ আরও এক যুবককে গ্রেপ্তার করে। রোববার সন্ধ্যারাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর রোডে আলী ইন্টারন্যাশনাল হোটেলে এ অভিযান চালিয়েছেন। গ্রেপ্তার নাছিমা চট্টগ্রাম আগ্রাবাদের মৃত বাবুল খানের স্ত্রী এবং অপর যুবক মো: শামীম খান বরগুনা জেলা রোগধন এলাকার মকবুল খানের পুত্র হলেও তারা উভয়ে বাগেরহাটের মংলা থানার ৯ নম্বর ওয়ার্ড কেওড়াতলা এলাকার পেয়ার আহম্মেদের বাড়ির ভাড়াটিয়া।

ডিবি পুলিশ অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর সদর রোডের এম আলী হোটেলে ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম হানা দেয়। পরে তারা সেখানকার ৩১৩ নম্বর কক্ষ থেকে নাছিমা নামের ওই নারীসহ যুবক শামীম আটক করে। এবং তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা ডিবি পুলিশের কাছে স্বীকার করে তাদের হেফাজতে কক্ষটিতে ইয়াবা মজুত আছে।এসআই দেলোয়ার হোসেন জানান, স্বীকারোক্তি মতে হোটেলের তল্লাশি চালিয়ে কক্ষটি থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানা একটি মামলা করা হয়েছে।

Top