বরিশালে পিতৃ হত্যার বিচার চায় শিশু মারিয়া - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে পিতৃ হত্যার বিচার চায় শিশু মারিয়া


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:মা,চাচা ও দাদা-দাদীর কান্না দেখে ছোট্ট শিশু মারিয়াও বুঝতে পেরেছে তার পিতা আর বেঁচে নেই। পিতার মত এখন আর কেউ তাকে আদর করে বুকে জড়িয়ে ধরবেনা।ঘাতকেরা তার পিতাকে মেরে ফেলেছে। তাইতো পিতৃহত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর সাথে রাজপথে প্লকার্ড হাতে দাড়িয়েছে শিশু মারিয়া।রবিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে ইজিবাইক চালক মামুন রাঢ়ী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বামরাইল ইউনিয়নের সর্বস্তরের জনতা।ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল আমিন ফরাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃইউসুফ হাওলাদার,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃশাওন বালী।

মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।উল্লেখ্য গত ১৯ আগষ্ট রাতে গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর থেকে নিজের ইজিবাইকে যাত্রী নিয়ে বের হয় বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের আব্দুস সালাম রাঢ়ীর পুত্র মামুন রাঢ়ী।এরপর থেকে সে নিখোঁজ ছিলো।নিখোঁজের আটদিন পর গত বুধবার দুপুরে গৌরনদী উপজেলার বার্থী স্কুল সংলগ্ন খালের মধ্যে থেকে গলাকাটা,হাত-পা ও মুখ বাঁধা অর্ধগলিত অবস্থায় মামুনের লাশ উদ্ধার করা হয়।

Top