বরিশালে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালে ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।শনিবার (৩০ আগস্ট) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামীম।তিনি জানান,শনিবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমানের দিক নির্দেশনায় পরিদর্শক আ. হালিম খন্দকার ও উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল নগরের সদর রোডে অভিযান চালায়। এ সময় সদর রোডের হোটেল আলী ইন্টারন্যাশনালের তৃতীয় তলার ৩১৩ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালি থানাধীন আগ্রাবাদ এলাকার নাছিমা আক্তার নদী (৪০) ও বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন রোগধন এলাকার মো. শামীম খাঁনকে (২৬) সাতশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।এছাড়া অপর অভিযানে সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী এলাকায় অভিযান চালায়।

এ সময় ফিহা স্টোর নামে একটি চায়ের দোকানের সামনে থেকে মাদককারবারি মো. তারেক হাওলাদার ওরফে সানিকে (২৬) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।আটক তারেক হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মো. হান্নান হাওলাদারের ছেলে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার রবিউল।

Top