বরিশাল নগরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ মাহবুব শেখ(৪২)নামে এক মাদকবিক্রেতাকে আটক
এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল নগরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ মাহবুব শেখ(৪২)নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।শনিবার (২৯ আগস্ট) রাতে র্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক মাহবুব নগরীর রসূলপুর এলাকার মৃত মালেক শেখের ছেলে।
এতে বলা হয়,শনিবার পৌণে ৯টার দিকে নগরীর ৯নং ওয়ার্ড কোস্টগার্ড অফিস সংলগ্ন রসুলপুর ব্রীজের দক্ষিণ পার্শ্বে অভিযান চালিয়ে ৩৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২ হাজার ৫৩০ টাকাসহ মাহবুব আটক করা হয়।পরে র্যাব-৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।