বরিশাল জেলায় মৎস্য, কৃষি, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল জেলায় মৎস্য, কৃষি, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:অতিবৃষ্টি ও জোয়ারের ফলে সৃষ্ট বন্যায় বরিশাল জেলায় মৎস্য, কৃষি, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।১৮ আগস্ট থেকে অমাবস্যা তিথি, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অতিবর্ষণ ও অতিরিক্ত জোয়ারের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়।এতে করে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় বিভিন্ন স্তরের মানুষ।কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে ২১ হাজার ৮২০ হেক্টর ফসলি জমির রোপা আমন, উফসী আমন, আমন বীজতলা, গ্রীষ্মকালীন শাক-সবজি, পানেরবরজ নষ্ট বা আংশিক নষ্ট হওয়ার ফলে আনুমানিক ১৩ দশমিক ৯৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় পোল্ট্রি খামার ও ডেইরি খামারসহ ৯০ হাজার গরু, ছাগল, মহিষ এবং ৬ লক্ষ ৮০ হাজার হাঁস, মুরগি প্রভৃতি গবাদিপশু ক্ষতির সম্মুখীন হয়েছে।

এদিকে মৎস্য বিভাগে অতিরিক্ত পানির কারণে জেলার ১০ হাজার ১০১টি ঘেরের আনুমানিক ৩৮ দশমিক ৩ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।পানি উন্নয়ন বোর্ড জানায়, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ৫১০ মিটার বাঁধ ও ২৬০ মিটার নদী ভাঙ্গন হয়েছে জেলায়।অতিবর্ষণ ও অতিরিক্ত জোয়ারের ফলে জেলার ১২টি প্রাথমিক এবং ২৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় ৩৮৩ কিলোমিটার কাঁচা-পাকা গ্রামীণ রাস্তাঘাট আংশিক ও সম্পূর্ণ অতিরিক্ত পানির স্রোতে ক্ষতিগ্রস্থ হয়েছে।ক্ষয়ক্ষতির বিষয়ে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান অস্বাভাবিক জোয়ার ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা করা হয়েছে। এছাড়া দুস্থ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Top