উন্নয়নের ছোঁয়ায় হিজলা উপজেলা আজ আলোকিত
কাজী মহসিন হিজালা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত অঞ্চল সহ,হরিনাথপুর,মেমানিয়া,গুয়াবাড়িয়া,বড়জালিয়া,হিজলা গৌরবদী ও ধুলখোলা ইউনিয়নের প্রত্যেকটি প্রান্তে পংকজ নাথ এমপির উন্নয়নের ছোঁয়ায় আজ হিজলা উপজেলা আলোকিত।২৯ আগস্ট উপজেলার পুর্বপাড় হিজলা গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সহ,বিভিন্ন এলাকায় বিদ্যুতের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।সন্ধ্যা সাতটায় গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, প্রবল জোয়ারের বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পানের বরজ মাছের খামার এবং কৃষক ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ পংকজ নাথ এমপি।এর আগে দুপুর বারোটার দিকে হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের পুকুরে মৎস্য অধিদপ্তরের মাছের পোনা অবমুক্ত করেন,এবং প্রবল জোয়ারের পানির স্রোতের কারণে (জলিলসাহ) মান্দ্রা বাজারের পাশে কওমি মাদ্রাসার একটি ভবন ও রাস্তা ধসে যাওয়ায় পুনঃনির্মাণে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন পংকজ নাথ এমপি।২৯ আগস্ট বিকাল ৩ টার দিকে চরকিল্লা বাজারে বিদ্যুৎ উদ্বোধন কালে পংকজ নাথ এমপিতাঁর বক্তব্যে বলেন, মুজিববর্ষেই দেশের শতভাগ এলাকা বিদ্যুতায়ন হবে। তিনি আরো বলেন দেশের উন্নয়ন প্রথম ধাপ হচ্ছে বিদ্যুতায়ন। এর মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন অগ্রযাত্রা বিকশিত হয়। দেশের আর্থ সামাজিক উন্নয়নমাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তর করাই হচ্ছে শেখ হাসিনার লক্ষ।,উদ্বোধনী আলোচনা সভার সভাপতিত্ব করেন হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন।
এসময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলতাফ হোসেন,বড়জালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ , মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগ এর আহবায়ক নাজমা বেগম,থানা অফিসার ইনচার্য অসীম কুমার সিকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, বাংলাদেশ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন,বাংলাদেশ কৃষকলীগ হিজলা উপজেলা শাখার আহ্বায়ক মুন্সী মোহাম্মদ ইসহাক আমিন,হিজলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন,হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিব সরদার, সাধারন সম্পাদক আলাউদ্দিন দফাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলাইমান শান্ত,সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা তানজিল শিকদার,যুবলীগ নেতা রাকিব সিকদার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।