বরিশাল নগরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ মাহবুব শেখ(৪২)নামে এক মাদকবিক্রেতাকে আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ মাহবুব শেখ(৪২)নামে এক মাদকবিক্রেতাকে আটক


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল নগরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ মাহবুব শেখ(৪২)নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।শনিবার (২৯ আগস্ট) রাতে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক মাহবুব নগরীর রসূলপুর এলাকার মৃত মালেক শেখের ছেলে।

এতে বলা হয়,শনিবার পৌণে ৯টার দিকে নগরীর ৯নং ওয়ার্ড কোস্টগার্ড অফিস সংলগ্ন রসুলপুর ব্রীজের দক্ষিণ পার্শ্বে অভিযান চালিয়ে ৩৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২ হাজার ৫৩০ টাকাসহ মাহবুব আটক করা হয়।পরে র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Top