শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা


আলোকিত বার্তা:শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বসছে রোববার।আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল সাড়ে চারটায় গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে।একাদশ সংসদের মোট পাঁচটি আসন শূন্য হয়েছে। এরমধ্যে গত রোববার (২৩ আগস্ট) পাবনা-৪ আসনে ২৬ সেপ্টেম্বর, ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে ১৭ অক্টোবর উপ-নির্বাচন করার তফসিল ঘোষণা করে ইসি। আর বাকি দুই শূন্য আসন ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ এর উপ-নির্বাচনের তফসিল ৯০ দিন পিছিয়ে দেয়া হয়েছে।এসব আসনগুলোর উপ-নির্বাচনে ১৪০ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। যাদের মধ্যে ৫৬ জনই চান ঢাকা-১৮ আসনের মনোনয়ন।

প্রয়াত এমপি সাহারা খাতুনের আসনে ৫৬ মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের সাবেক ও বর্তমান নেত্রী, সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব, পুলিশের সাবেক ডিআইজি, সাবেক জেলা জজ, চিকিৎসক, শিক্ষক ও কাউন্সিলর।এদিকে শূন্য হওয়া ৫টি আসনে প্রার্থী বাছাই করতে গত ১৭ আগস্ট থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যা ২৩ আগস্ট শেষ হয়।দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে বলেছিলেন, শূন্য হওয়া পাঁচটি আসনের উপ-নির্বাচনে মোট ১৪০টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা-১৮ আসনেই ৫৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

Top