বেনাপোলে র‌্যাবের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-১ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বেনাপোলে র‌্যাবের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-১


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রাম থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মোঃ মাসুদ রানা(২০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।গ্রেফতার মাদক ব্যবসায়ী মাসুদ রানা বৃত্তিআঁচড়া গ্রামের আইজদ্দীন এর ছেলে।বৃহস্পতিবার( ২৭ শে আগস্ট) যশোর র‌্যাব-৬,সিপিসি-৩ কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রাম সাকিনস্থ মোঃ আব্দুর রাজ্জাক মিয়ার ভাড়াটিয়া মোঃ মাসুদ রানার ঘরের মধ্যে থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩,ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন জানান,র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধান এবং ডিজি র‌্যাব ফোর্সেস মহোদয়ের নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রাম ২.৫০০ (দুই কেজি পাঁচশত) গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৯ (ক)ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Top