আমরা এখন যে সংগ্রাম করছি তা বাঁচা মরার লড়াই - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আমরা এখন যে সংগ্রাম করছি তা বাঁচা মরার লড়াই


আলোকিত বার্তা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমরা এখন যে সংগ্রাম করছি তা বাঁচা মরার লড়াই।এটা আমাদের অস্তিত্বের লড়াই।স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। ডিক্টেটরশিপ থেকে ডেমোক্রেসি ফিরিয়ে আনার লড়াই।এটা একটা কঠিন লড়াই। এ লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সেজন্য এখন যা প্রয়োজন তা হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য। এক দিকে আমাদের দলের ঐক্য, সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর ঐক্য; অন্য দিকে একটা জাতীয় ঐক্য দরকার।জাতীয় ঐক্য তৈরি করেই আমাদের বুকের ওপর চেপে থাকা দানব সরকারকে সরাতে হবে। শুক্রবার বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করছেন। ৩৫ লাখ নেতাকর্মী আসামি হয়েছেন, এক লাখের উপরে মামলা হয়েছে। হাজারের উপরে মানুষ খুন হয়েছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ৫শ’র উপরে গুম হয়েছেন।এই নিপীড়ন থেকে আমাদের চিকিৎসকরাও রেহাই পাননি। তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য যে গণতান্ত্রিক আন্দোলন চলছে তাকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে হবে।জাতীয়তাবাদী দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সালাম ও সিনিয়র সহ-সভাপতি আবদুস সেলিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান প্রমুখ। সভায় ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আজিজুল হক, সাবেক মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ বিভিন্ন জেলার চিকিৎসকরা যুক্ত ছিলেন।

Top