ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সাবেক এমপি ময়েজউদ্দিন আহম্মেদের মৃত্যু বার্ষিকী পালন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সাবেক এমপি ময়েজউদ্দিন আহম্মেদের মৃত্যু বার্ষিকী পালন


এনামুল হক:ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের আয়োজনে সাবেক এমপি মরহুম ময়েজউদ্দিন আহম্মেদ ৫৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার ২৮ শে আগস্ট সন্ধ্যায় ত্রিশাল অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.এম জামাল উদ্দিন শামীম এর ব্যাবস্থাপনায় প্রেসক্লাব কার্যালয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা মরহুম ময়েজউদ্দিন আহম্মেদ এমপির মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিশাল অনলাইন প্রেসক্লাব সভাপতি এনামূল হক, সাধারণ সম্পাদক এস. এম.জামাল উদ্দিন শামীম, ত্রিশাল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফখরুদ্দীন আহমেদ,ত্রিশাল অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক আনোয়ার সাদত জাহাঙ্গীর, আশরাফ সিদ্দিকী পলাশ,শহিদুল আলম রিপন,মোঃশফিউল আযম,মোঃ মনির হোসেন,ফকরুল হাসান ফরাজী,রোবায়েদ হুসাইন রুসাত,রবিউল ইসলাম হৃদয়,এম এ সামাদ,সুলতান আহমেদ, মোঃআব্দুল কাদের,এহসান আহমেদ,ত্রিশাল হেল্পলাইন সভাপতি পোড়াবাড়ী হেল্পলাইন এডমিন জাককানইবি ছাত্র নেতা হামিদুর রহমান সুমন,ত্রিশাল হেল্পলাইন এডমিন মোঃহিমেদুজ্জামান হিমেল প্রমূখ।অনুষ্ঠানে মরহুমের জীবনী সম্পর্কে আলোচনা, মিলাদ,পরিবারসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেনা জ্ঞাপন সব শেষে মরহুমের আত্মার শান্তি কামনা মোনাজাত করা হয়।কৃতজ্ঞতা প্রকাশ করে দ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

Top