বরিশাল নগরীতে যানজট নিরসনে বহুতল ভবনে গাড়ী পার্কিং নিশ্চিত করতে
মোহাম্মাদ.আবুবকর সিদ্দীক,বরিশাল:বরিশাল নগরীতে যানজট নিরসনে বহুতল ভবনে গাড়ী পার্কিং নিশ্চিত করতে ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর সদর রোড, বিবিরপুকুর পাড়, গীর্জা মহলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, সদর রোডের ব্যাস্ততম এলাকায় সড়কের পাশে যানবাহন পার্কিংয়ের কারনে যানজটের সৃস্টি হয়। এ কারনে যে সকল ভবনে গাড়ী পার্কিংয়ের ব্যাবস্থা রয়েছে সে সকল ভবনে গাড়ী পার্কিং করতে হবে। এছাড়াও জনগনের চলারপথ ফুটপাথে কোন প্রকার দোকান বসতে দেয়া হবেনা।
এ সময় তিনি কমার্শিয়াল এলাকায় যে সকল ভবনে গাড়ী পার্কিংয়ের ব্যাবস্থা আছে, সে সকল ভবনে গাড়ী পার্কিং নিশ্চিত করতে ভবনের মালিকদের অনুরোধ জানান।এসময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মাসুদ রানা, টি আই আঃ রহিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।