শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন -এমপি পংকজ নাথ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন -এমপি পংকজ নাথ


কাজী মহসিন হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলার চর অঞ্চল বিদ্যুতের আলোয় আলোকিত করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।দুপুর একটায় মেমানীয়া ইউনিয়নের টেকেরহাট বাজারে (ইসলামী ব্যাংক মুলাদী শাখার আওতায়)একটি এজেন্ট ব্যাংক এর শুভ উদ্বোধন করেন,এরপর হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও ডিগ্রিরচর বাজারে হরিনাথপুর ও মেমানীয়া ইউনিয়নের ডিগ্রিরচর,ছয়গাঁও বাজার এবং বিভিন্ন গ্রামে বিদ্যুৎ এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য পংকজ নাথ।এসময় আলোচনা সভায় পংকজ নাথ এমপি বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়ন করে সোনার বাংলায় রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই অন্ধকারাচ্ছন্ন হিজলার চর অঞ্চল বিদ্যুতের আলোতে আজ আলোকিত,শেখ হাসিনা মানে উন্নয়ন,শেখ হাসিনা মানেই বাংলাদেশ।

এর আগে ধুলখোলা,মেমানীয়া ও হরিনাথপুর ইউনিয়নের পানি বন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কষ্ট-দূর্ভোগের কথা শুনেন এবং সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন সাংসদ পংকজ নাথ।সকাল দশটায় ধুলখোলা ইউনিয়নের বাদুয়ারচরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ফসলি জমি ও মাছের খামার ঘুরে দেখেন এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী,উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ,ভাইস চেয়ারম্যান মাস্টার মোঃ আলতাফ হোসেন,হিজলা গৌরবদী ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন মেমানিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার নাসির উদ্দিন হাওলাদার, বাংলাদেশ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন,বাংলাদেশ কৃষকলীগ হিজলা উপজেলা শাখার আহ্বায়ক মুন্সি ইসাহাক আমিন,(পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল ১ এর আওতায়)হিজলা শাখার এজিএম মোঃ কামাল হোসেন,হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ!

Top