বরিশালে দাঁড়ি রাখা কর্মীদের ছাঁটাই আতংক ড্রাগ ইন্টারন্যাশনালে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে দাঁড়ি রাখা কর্মীদের ছাঁটাই আতংক ড্রাগ ইন্টারন্যাশনালে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:ড্রাগ ইন্টারন্যাশনাল নামক ঔষধ কোম্পানির বরিশালের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার উত্তম কুমার শীল তার নিয়ন্ত্রণে চাকরি করা সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দাঁড়ি রাখার কারণে চাকরিচ্যুত করতে চলেছেন। ইতিমধ্যে অনেককেই চাকরি থেকে অব্যহতি নিতে বাধ্য করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানের অনেকেই এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।ইসলাম ধর্মে নবীর সুন্নত পালন করে দাঁড়ি রেখে অনেকেই এখন চাকরি হারানোর ভয়ে রয়েছেন। যেটা রীতিমত ইসলামের উপর এক ধরনের চপেটাঘাত।সরেজমিনে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে।ভুক্তভোগী এক কর্মকর্তাকে দাঁড়ি রাখার অপরাধে গত দুইদিন আগে চাকরি থেকে অব্যহতি নিতে বাধ্য করেছেন এই অফিসার। ভুক্তভোগী কর্মকর্তা তার কাছে জোরালো অনুরোধ করেছেন, অন্তত চলতি মাসটা যেন সে থাকতে পারেন। যাতে ঐ কর্মকর্তা চলতি মাসের বেতনটা অন্তত নিয়ে যেতে পারেন। কিছুতেই তার মন গলাতে পারেননি। এ যেন মরার উপরে খরার ঘা। একদিকে বৈশ্বিক মহামারী করোনার কারণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী চাকরি নিয়ে চিন্তিত, তার মধ্যে এমন একটি অমানবিক এবং বেআইনি সিদ্ধান্ত তাদের পেটে লাথি মারার মত পরিস্থিতি সৃষ্টি করেছে।

বরিশাল অঞ্চলের দূরদূরান্তে চাকরি করা ড্রাগ ইন্টারন্যাশনাল ঔষধ কোম্পানির দাঁড়ি রাখা সকল কর্মীরা এখন চাকরি হারানোর আতংকে দিন পার করছেন। তার কথামতো যে বা যাহারা দাঁড়ি কেটে ফেলেছেন, তাদের কোন সমস্যা নেই। একজন কর্মকর্তা সম্প্রতি পবিত্র হজ্জ পালন করেছেন। পরিবার পরিজন নিয়ে দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার তাগিদে উত্তম কুমারের কথামতো দাঁড়ি কেটে ফেলতে বাধ্য হয়েছেন।নব্বই শতাংশ মুসলিম প্রধান দেশে এমন বেআইনি কাজ করতে উত্তম কুমার কিভাবে এমন সাহস পান এমন প্রশ্ন ঔষধ কোম্পানির সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের মুখেমুখে। তারা সকলে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন, এই উত্তম কুমারের বিরুদ্ধে।এ বিষয়ে উত্তম কুমার শীলের সাথে কথা হলে বিষয়টি অস্বীকার করে তার দুজন স্টাফকে পাঠান কিছু অর্থ দিয়ে যেনো নিউজটি প্রকাশ করা না হয়।

Top