পুলিশ জনগনের দ্বারে দ্বারে গিয়ে পুলিশি সেবা পৌঁছে দেবে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

পুলিশ জনগনের দ্বারে দ্বারে গিয়ে পুলিশি সেবা পৌঁছে দেবে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে পুলিশ জনগনের দ্বারে দ্বারে গিয়ে পুলিশি সেবা পৌঁছে দেবে।বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বেলা ১২ টার দিকে এয়ারপোর্ট থানাধীন নথুল­াবাদ ফিসারী রোড এলাকায় ৩ ও ৪নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বিট পুলিশিংয়ের মূল ধারণা হচ্ছে, পুলিশ কর্মকর্তারাই মানুষের কাছে তৃনমূল পর্যায়ে সেবা নিয়ে যাবেন।ওয়ার্ড এবং শহরের মহল­াগুলোকে বিটে বিভক্ত করে একজন উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) এর দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব প্রাপ্ত এ পুলিশ কর্মকর্তারাই এলাকার আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন।এর মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি সহ সকল প্রকার অপরাধমুলক কাজ কমে আসবে।মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।পুলিশ ও জনগনের মধ্য সম্পর্কের সেতুবন্ধন তৈরী হবে।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন,আমরা বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশি সেবা নিয়ে জনগনের আরো কাছে যেতে চাই।মানুষের রিদয় জয় করতে চাই।জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়তে প্রধানমন্ত্রীর নের্তৃত্বে একটি স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু বলেন, সমাজে ছোট ছোট অপরাধ থেকেই বড় বড় অপরাধের সৃষ্টি হয়।বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সকল স্তরের মানুষকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগে সমাজ থেকে সকল প্রকার অপরাধ দূর করে অপরাধ মুক্ত একটি সুন্দর সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে চাই।এ সময় আরও উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান, বিট অফিসার এসআই মোঃ মিজানুর রহমান, সহকারী বিট অফিসার এএসআই মোঃ নাজমুল ইসলাম, বিসিসি ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সহ কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।

Top