নিখোঁজের আট দিনের মাথায় ব্যাটারি চালিত ইজিবাইক চালকের ভাসমান মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

নিখোঁজের আট দিনের মাথায় ব্যাটারি চালিত ইজিবাইক চালকের ভাসমান মরদেহ উদ্ধার


রফিকুল ইসলাম:বরিশালে নিখোঁজের আট দিনের মাথায় মো.মামুন রাঢ়ী(২৯)নামে এক ব্যাটারি চালিত ইজিবাইক চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে গৌরনদী থানা পুলিশ।বুধবার(২৬ আগস্ট)দুপুরে গৌরনদী উপজেলার বার্থী স্কুলের সামনের খালের কচুরিপানার ভিতর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।নিহত মামুন উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের ছালাম রাঢ়ীর ছেলে।পেশায় একজন ব্যাটারি চালিত ইজিবাইক চালক।স্বজন সূত্রে জানা গেছে,চলতি মাসের ১৯ আগস্ট রাত ৯টার দিকে বাটাজোর থেকে নিজের ইজিবাইক চালিয়ে ভূরঘাটার দিকে যাচ্ছিলেন মামুন।পথিমধ্যে নিখোঁজ হন তিনি।

পরে পরিবারের পক্ষ থেকে ২০ আগস্ট উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।বুধবার নিখোঁজের আট দিনের মাথায় ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানা পুলিশের এসআই আব্দুল হক জানান,খালের কচুরিপানার ভিতর থেকে মামুনের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মামুনের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এই এসআই।এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার।

Top