স্বাস্থ্য কর্তৃপক্ষের দায়িত্বহীন বক্তব্যের কারণে মানুষ স্বাস্থ্যবিধি মানতে অনুৎসাহিত হচ্ছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

স্বাস্থ্য কর্তৃপক্ষের দায়িত্বহীন বক্তব্যের কারণে মানুষ স্বাস্থ্যবিধি মানতে অনুৎসাহিত হচ্ছে


আলোকিত বার্তা:ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন,স্বাস্থ্য কর্তৃপক্ষের দায়িত্বহীন বক্তব্যের কারণে মানুষ স্বাস্থ্যবিধি মানতে অনুৎসাহিত হচ্ছে।মন্ত্রী যখন বলেন ভ্যাকসিন আসার আগেই বাংলাদেশ থেকে করোনা চলে যাবে,তখন মানুষ আর স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনীয়তা বোধ করে না।বৃহস্পতিবার(২৭ আগস্ট)বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলার কমিটির ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।মেনন বলেন,স্বাস্থ্য সংস্থা যখন বারবার করোনা পরীক্ষার কথা বলে,তখন সে ব্যাপারে স্বাস্থ্য কর্তৃপক্ষের কেন অনীহা তা বোধগম্য নয়।তাদের আচরণের কারণেই মানুষ এখন পরীক্ষা করতে যায় না।

ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা কমিটি পাটকল খুলে দেয়া,স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধসহ পার্টির ১৩ দফা দাবিতে আগামী ২ সেপ্টেম্বর মানববন্ধন অনুষ্ঠান এবং তারপর মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রচার কর্মসূচি গ্রহণ করে।গাজীপুর জেলা কমিটির সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির পলিটব্যুরো সদস্য আলী আহম্মদ এনামুল হক এমরানও যুক্ত হন।এতে আরও অংশগ্রহণ করেন জেলা কমিটির সদস্য মামুন হায়দার,নাসরিন খুশী,শাওন,নজমুল,আলী আসগর প্রমুখ।পার্টির আইসিটি সেল ভার্চুয়াল মিটিংয়ে সহায়তা করে।

Top