বরিশালে পিকআপভ্যানে করে মহিষচুরি করে নিয়ে যাওয়ার সময় ৩ যুবককে আটক করেছে থানা পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে পিকআপভ্যানে করে মহিষচুরি করে নিয়ে যাওয়ার সময় ৩ যুবককে আটক করেছে থানা পুলিশ


রফিকুল ইসলাম:বরিশালে পিকআপভ্যানে করে মহিষচুরি করে নিয়ে যাওয়ার সময় ৩ যুবককে আটক করেছে থানা পুলিশ।এসময় চুরি করা দুটি মহিষ উদ্ধার ও চোরাইকাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।আটককৃতরা হলেন বরিশাল নগরের রুপাতলী উকিলবাড়ি সড়কের লোকমান হাওলাদার(২০),সিঅ্যান্ডবি রোড চৌমাথা এলাকার নাঈম ইসলাম(২৭)ও একই এলাকার সাগর হাওলাদার(২৩)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার উপ-পরদির্শক (এসআই)মিলন বিশ্বাস।

তিনি জানান,চোরচক্র একটি হলুদ রংয়ের পিকআপে করে মহিষ দুটি বন্দর থানাধীন নেহালগঞ্জ থেকে চুরি করে নিয়ে যাচ্ছিলো।এমন খবরে চরআইচা এলাকার তালুকদার মার্কেটের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে মহিষ ও পিকআপসহ তিন যুবককে আটক করা হয়।পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী জানা গেছে,এ ঘটনার সঙ্গে বরিশাল নগরের ডেফুলিয়া এলাকার জিয়া খান ও তার ছোট ভাই সুজন খান,নেহালগঞ্জ এলাকার আলাউদ্দিন ব্যাপারীসহ ৭/৮ জন জড়িত রয়েছে।এ ঘটনায় মহিষের মালিক বন্দর থানাধীন পতাং গ্রামের হাসমত আলী মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Top