পরকীয়ায় বাধা দেয়ায় শ্বশুরকে কুপিয়ে প্রেমিক নিয়ে উধাও পুত্রবধূ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

পরকীয়ায় বাধা দেয়ায় শ্বশুরকে কুপিয়ে প্রেমিক নিয়ে উধাও পুত্রবধূ


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল এয়ারপোর্ট থানাধীন এলাকায় পরকীয়ার প্রতিবাদে শ্বশুরকে কুপিয়ে প্রেমিক নিয়ে পালিয়েছে এক পুত্রবধূ।স্থানীয়রা আহতকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।হামলায় আহতের ডান বাহুতে মারাত্মক জখম হয়েছে।গতকাল বুধবার সকাল ৯টায় মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই শ্বশুরের নাম ফজলুল হক। সে ওই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। অভিযুক্ত পুত্রবধূ দুই সন্তানের জননী আসমা আক্তার স্বপ্না শ্বশুর ফজলুল হকের বড় ছেলে কবির হোসেনের স্ত্রী এবং গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার দিকনগন গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের মেয়ে।আহতের ছেলে কবির হোসেন জানান, দীর্ঘ একযুগ আগে তার সাথে আসমা আক্তার সপ্নার পারিবারিকভাবে বিয়ে হয়।বিয়ের দুই বছর পর থেকে স্বপ্না উশৃঙ্খলভাবে চলাফেরা শুরু করে।একপর্যায়ে স্বামী-শ্বশুর থেকে শুরু করে পরিবারের সবার সাথে খারাপ আচরণ করে আসছিল গৃহবধূ স্বপ্না।সব সময় নিজের ইচ্ছে মত চলাফেরা করতো সে এবং একাধিক পুরুষের সাথে তার যোগাযোগ ছিল।

তিনি আরও জানান,স্বপ্নার এসব কর্মকান্ড পরিবারের নজরে আসলে স্বামী কবির বারবার স্বপ্নাকে নিষেধ করতেন।স্বপ্না সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে কোন ধরনের ঝগড়া হলে কাউকে না বলে ঘর থেকে বের হয়ে যান অজানার পথে। আবার কয়েকদিন নিরুদ্দেশ থেকে বাসায় ফিরে আসেন।এভাবে হয়রানিমূলকভাবে স্বামী ও তার পরিবারকে একাধিকবার মামলা দিয়ে সামাজিক হেয় প্রতিপন্ন করেন।কবির সংসারের সুখ এবং সন্তানদের কথা ভেবে বারবার স্বপ্নাকে বোঝানোর চেষ্টা করেন।দিন যত যায় স্বপ্নার উশৃঙ্খলা ততই বেড়ে যায়।স্বপ্নার অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করলে কথায় কথায় স্বামী কবির হোসেনের ওপর মারধরসহ অমানুষিক নির্যাতন চালাতো। এরই মধ্যে তাদের দাম্পত্যে দুই সন্তান চলে আসে। বর্তমানে বড় ছেলের বয়স ৯ বছর।

কবির আরও জানান,গত কয়েকদিন ধরে এক ছেলের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে স্বপ্না।ঘটনার দিন সকালে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করলে প্রথমে আমাকে মারধর করে, পরে ঘরে থাকা বডি নিয়ে আমাকে হত্যার চেষ্টায় কোপাতে আসলে আমার বাবা ফজলুল হক বাঁচাতে আসেন। এ সময় আমার বাবা স্বপ্নার কর্মকান্ডের প্রতিবাদ করলে তাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে স্বপ্না। পরে স্থানীয়রা আহত ফজলুল হককে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। ততক্ষণে ঘরে থাকা নগদ ৬৫ হাজার টাকা নিয়ে তার পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় স্বপ্না।এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, বিষয়টি সম্পর্কে অভিযোগ পেয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Top