নদী ভাঙনেই ২০১৭ সালে নির্মাণ হওয়া বিদ্যালয় ভবন এখন নদীগর্ভে বিলীন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

নদী ভাঙনেই ২০১৭ সালে নির্মাণ হওয়া বিদ্যালয় ভবন এখন নদীগর্ভে বিলীন


আবুবকর সিদ্দীক:কালাবদর, তেতুলিয়া, গণেশপুরা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দারা।আর সেই নদী ভাঙনেই ২০১৭ সালে নির্মাণ হওয়া বিদ্যালয় ভবন এখন নদীগর্ভে বিলীন।জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বুধবার (২৬ আগস্ট) নদী ভাঙনে বিলীন হতে শুরু করে। এ বিদ্যালয়ের আশপাশের গ্রামের শতাধিক শিশুদের পাঠদানে মুখরিত ছিল। যদিও মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত কয়েকমাস ধরে সেই পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর ইউ‌নিয়‌নের এক নম্বর ওয়া‌র্ডের সদস্য (মেম্বার) ব‌শিরুল হক।
তিনি জানান, ২০১৭ সালে আগে বিদ্যালয়টির কার্যক্রম স্থানীয় উদ্যোগে কোনো রকম একটি টিনের ঘরে পরিচালনা করা হতো। ওই বছরই নতুন নির্মাণ হওয়া দ্বিতল পাকা ভবনটি পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামের মানুষ অনেক খুশি হয়। তখন বিদ্যালয়ের পাশের নদীটিও বহু দূরে ছিল। এরপর গত দুই বছরের অব্যাহত ভাঙনে বিদ্যালয়ের ভবনটির কাছাকাছি চলে আসে নদী। আর এবারের ভাঙনে বিদ্যালয়ের ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় শুরু হওয়া নদী ভাঙনে ধীরে ধীরে বিদ্যালয় ভবনটি বিলীন হতে থাকে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে ভাঙন রোধে বিদ্যালয় সংলগ্ন নদীতে বালুর বস্তাও ফেলা হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। চোখের সামনে বিদ্যালয়ের ভবনটি বিলীন হতে দেখা ছাড়া কারোই কিছু করার ছিল না।স্থানীয় বাসিন্দারা জানান, চরবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে একটি রাস্তা ছিল। প্রায় ১০ কিলোমিটার লম্বা ওই সড়কটির দু’পাশেই বহু বাড়ি-ঘরও ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে নদী ভাঙন এতোটাই তীব্র ছিল যে সেই রাস্তাসহ বাড়ি-ঘরের জমি সবই নদী গর্ভে বিলীন হয়েছে। কে জনপ্রতিনিধি, কে রাজনৈতিক নেতা, কে সাধারণ মানুষ কিছুই দেখেনি নদী।প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত শুধুমাত্র মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নেই তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে।

Top