অপরাধ প্রবনতার ক্ষেত্রে অপরাধ স্থল একটি গুরুত্বপূর্ন বিষয়।অপরাধ যত কম হবে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

অপরাধ প্রবনতার ক্ষেত্রে অপরাধ স্থল একটি গুরুত্বপূর্ন বিষয়।অপরাধ যত কম হবে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল:বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন,অপরাধ প্রবনতার ক্ষেত্রে অপরাধ স্থল একটি গুরুত্বপূর্ন বিষয়।অপরাধ যত কম হবে,মানুষের নিরাপত্তা তত বৃদ্ধি পাবে,থানায় মামলা কম হবে। অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাতে হবে।মাঠপর্যায়ে সঠিক ভাবে তদারকির মাধ্যমে অধস্তনদের কাজে লাগিয়ে জনগনের সেবা নিশ্চিত করতে হবে।বুধবার(২৬ আগষ্ট) দুপুরে এয়ারপোর্ট থানার সহকারী কমিশনারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, পরিদর্শন বলতে কোন অফিস বা শাখার কার্য সম্পাদন, শৃঙ্খলার মান, সম্পাদিত কাজের পরিমান ও গুনগত সান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের সতর্ক পরীক্ষাকে বুঝায়। নিয়মিত ও যথাযথ ভাবে পরিদর্শনের ফলে অফিস বা শাখার বিভিন্ন কাজের ভুলত্রুটি সংশোধনের পাশাপাশি সরকারী কাজের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন, করোনাকালে অপরাধ প্রবনতা যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক, চুরি, ডাকাতি সহ সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধে বিটপুলিশিং কার্যক্রমকে জোরদার করে জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Top