বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়


আবুবকর সিদ্দীক:বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ঢাকায় গণভবন থেকে সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের এক পর্যায় বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ী বরিশাল সিটি কর্পোরেশনের পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মোঃ মোহাইমিনুল ইসলাম মুনানকে সনদ পত্র এবং নগদ ১০ হাজার টাকার চেক পুরস্কার হিসেবে তুলে দেন জেলা প্রশাসকসহ অন্যন্যা অতিথিরা।

Top