৫ কেজি ৩ শত গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবা ৪ মাদক কারবারিকে আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

৫ কেজি ৩ শত গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবা ৪ মাদক কারবারিকে আটক


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল নগরে ডিবি পুলিশের অভিযান ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবা ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) নগরের রাজ্জাক স্মৃতি (কেডিসি) কলোনী ও ভাটিখানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গতকাল রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ডিবি পুলিশের সহকারি কমিশনার মোঃ রবিউল ইসলাম শামিম প্রেরিত সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান (পিপিএম-বার) এর নির্দেশনায় বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি (কেডিসি)কলোনীতে অভিযান চালানো হয়। অভিযানে মৃত আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী নিলুফা বেগম (২৯) কে ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

অপরদিকে সহকারি পুলিশ কমিশনার (ডিবি) নরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে কাউনিয়া থানাধীন ভাটিখানা সেকশন রোডে অভিযান চালানো হয়।অভিযানে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি মধ্যম কোনাফুড়া এলাকার মোঃ কামরুজ্জামান মোল­া (৪২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দক্ষিন কাজলাকাঠী এলাকার মোঃ মকবুল হোসেন মোল­া (৫৭) কে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।অপরদিকে ডিবি পুলিশ বাদী হয়ে কাউনিয়া ও মডেল কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

Top