মায়ের বিষপান করার পরে ছেলের গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মায়ের বিষপান করার পরে ছেলের গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা


রফিকুল ইসলাম:বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে মায়ের বিষপান করার পরে ছেলের গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।মা ও ছেলেকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার বিকেলে উপজেলার রাজিহারইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শান্তি রঞ্জন বেপারীর স্ত্রী রেখা বেপারী (৫০)’র সাথে ছেলে ডালিম বেপারীর (২৪) পারিবারিক সমস্যা নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে মাকে গালমন্দ করায় ছেলে ডালিমের উপর অভিমান করে মা রেখা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

মা বিষপান করার কথা শুনে ছেলে মায়ের উপর অভিমান করে ছেলে ডালিম ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এঘটনায় বাড়ির লোকজন মা ও ছেলেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে তাদের গুরুতর অবস্থায় সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

Top