কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা


এবি সিদ্দীক ভুইয়া:ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মঙ্গলবার( ২৫ আগস্ট)মামলাটি দায়ের করেন কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের এক তরুণী।এ মামলায় মনির ছাড়াও ধর্ষণে সহযোগিতার অভিযোগে আরও একজনকে আসামি করা হয়।আদালতের বিচারক আবু শামীম আজাদ বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি)তদন্ত করে আগামী ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দি‌য়ে‌ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অভিযোগকারীর আইনজীবী আবুল কালাম আজাদ।মামলার অভি‌যো‌গের বরাত দি‌য়ে আইনজীবী আবুল কালাম আজাদ জানান,আমুয়া গ্রামের বাসিন্দা ওই নারী ২০১৭ সালে এইচএসসি পাশ করেন।তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মনিরের কাছে চাকরির জন্য যান।মনির ওই নারীকে প্রথমে প্রেমের ও পরে বিয়ের প্রস্তাব দেন।পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশাল নগরীর আগরপুর রোডে একটি ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন।পরবর্তীতে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে মনির বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন। মনির গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।এরপর থেকেই পাল্টে যায় তার চরিত্র। সম্প্রতি মনির তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন।এ ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

নির্যাতিত ওই নারী বলেন,মনির তাকে চাকরি না দিয়ে স্ত্রী হওয়ার কথা বলেন। কিন্তু আমি সরল বিশ্বাসে তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তিনি ভালোবাসার মর্যাদা রাখেননি। আমাকে বিয়ের কথা বলে কাগজে সই নিয়ে এখন তা অস্বীকার করছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।এ ব্যাপারে কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক মনির সাংবা‌দিক‌দের জানান, প্রতিপক্ষরা আমার মর্যাদা নষ্ট করতে এক নারীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। এ বিষয়ে আমি কিছু জানি না।

Top