মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন পক্ষ থেকে বছরব্যাপী জনকল্যাণমূখি কর্মসূচি হাতে নেয়া হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন পক্ষ থেকে বছরব্যাপী জনকল্যাণমূখি কর্মসূচি হাতে নেয়া হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া:মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন পক্ষ থেকে বছরব্যাপী জনকল্যাণমূখি কর্মসূচি হাতে নেয়া হয়েছে।এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার(২৫ আগস্ট)সকালে বানারীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক হুইল চেয়ার বিতরণ,জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন এবং চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।এ সময় তিনি সমাজসেবার পক্ষ থেকে বানারীপাড়া উপজেলা পাবলিক লাইব্রেরীকে ২০ হাজার টাকা চেক উপজেলা নির্বহী অফিসারের হাতে তুলে দেন। পরে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে মুজিববর্ষ উপলক্ষে ফলের গাছ রোপণ করেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্ল­াহ সাদীদ, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়,বরিশাল আল-মামুন তালুকদার,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দরাসহ আরও অনেকে।জেলা প্রশাসক এসময় ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় পাশাপাশি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১২ টি পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন মোট ২৪ বান টিন এবং ৬ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা শুকনা খাবার এবং নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী, সমাজসেবা অধিদফতর থেকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রতি জনকে বিতরণ করা হয়।এছাড়া উপজেলা পরিষদ প্রঙ্গনে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক।এদিকে বানারীপাড়া উপজেলার ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্ল­াহ সাদীদ, সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান। পরে সেখানে ইউনিয়ন ভূমি অফিসে ১ টি করে ল্যাপটপ বিতরণ এবং ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক।শেষে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দূর্গাসাগর দিঘিতে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগান জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।এখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, সহকারী কমিশনার ও আরডিসি এএফএম শামীম, এসিআই প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বজিৎ রায় বানু, দুর্গাসাগর নাজির মোঃ সাঈদসহ আরও অনেকে। এ সময় সেখানে হাঁসের বাচ্চা এবং এসিআই এর পক্ষ থেকে হাসে ঔষধ বিতরণ করা হয়।

Top