বরিশালে গাঁজাসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করলো র‌্যাব - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে গাঁজাসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করলো র‌্যাব


রফিকুল ইসলাম::বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মুনাজ হাওলাদার (২৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে।গ্রেপ্তার মুনাজ হাওলাদার সদর উপজেলার চর আইচার খানপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।র‌্যাব জানায়- মঙ্গলবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কর্ণকাঠির বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন অগ্রযাত্রা মাকের্টের সামনে আভিযান চালায় র‌্যাব।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মুনাজ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে হিজলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Top